সাত মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি


 রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙ্গে ৪০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে আদাবর ১৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। 


শনিবার (৪ জানুয়ারি) আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া চ্যানেল 24-কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ৩২ ভরি স্বর্ন উদ্ধারসহ মাহিন ও রেহান নামে ২ জন আটক করা হয়েছে।

ওসি জাকারিয়া আরও বলেন, ৩ জানুয়ারি দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন। এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে।   


বাকি স্বর্ণগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান আদাবর থানার ওসি।

Post a Comment

0 Comments